শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বগুড়ায় দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

Download Photocard

বগুড়া প্রতিনিধি :  বগুড়া জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে শহরের রোচাস মটেল মিলনায়তনে আজ এবং কাল এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই বিশেষ কর্মশালা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি-এর মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক ফারুক ওয়াসিফ।

 তিনি তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।

বিগত শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি। যেখানে গণমাধ্যম বড় ভূমিকা পালন করবে। তিনি নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার বিষয়ে সাংবাদিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাসুদ হোসেন। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগকে স্বাগত জানান এবং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০