শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বগুড়ায় প্রতিবন্ধী,কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান

Download Photocard

বগুড়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বগুড়া সদর, ধুনট, শাজাহানপুর ও কাহালু উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ আজ বৃহস্পতিবার প্রতিবন্ধী, ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ৬ ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা প্রদান করেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়ায় এসব রোগীদের চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়।

কালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির বাইরেও অসহায় মানুষের পাশে রয়েছেন। তিনি ‘আমরা বিএনপি পরিবার’ নামে সংগঠনের মাধ্যমে সারাদেশে দরিদ্র, অসহায় ও অসুস্থ মানুষের কল্যাণে সহায়তার উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরামর্শে আজ জেলার বিভিন্ন উপজেলায় সহায়তা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জিয়া পরিবারের কল্যাণ কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।

এ সময় ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, বিএনপি নেতা আনোয়ার হোসেন জুয়েল, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, অ্যাডভোকেট কামাল হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০