শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বগুড়ায় শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত 

Download Photocard

বগুড়া প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টার দিকে শুরু হওয়া এ আয়োজনে আশ্রম প্রাঙ্গণ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে ওঠে।

হিন্দু শাস্ত্রমতে, কুমারী পূজার সূচনা কোলাসুর বধের মধ্য দিয়ে। দেবতাদের ডাকে সাড়া দিয়ে দেবী কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন হয়।

এবার মাতৃভাবের পবিত্রতার প্রতীক হিসেবে কুমারী মায়ের আসনে বসানো হয় ডা. তন্ময় বর্মণ ও ডা. প্রিয়াংকা সাহার কন্যা ৭ বছর ২৯ দিন বয়সী তেজস্বী বর্মণ পংক্তিকে। বয়স ৭ বছরের বেশি হওয়ায় তিনি ‘কুব্জিকা’ রূপে পূজিত হন। পূজা কার্যক্রম পরিচালনা করেন আশ্রমের পুরোহিত বাসুদেব ব্যানার্জী।

পূজা দেখতে আসা নির্মলা রানী বলেন, গত চার বছর ধরে এই আশ্রমে কুমারী পূজা হচ্ছে। জগত মাতার শুদ্ধতার প্রতীক হচ্ছেন কুমারী। মানুষের মধ্যেই মা দুর্গা রয়েছেন এই বোধটাকেই প্রচারের জন্য কুমারী পূজা শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ।

আরেক দর্শনার্থী গৌরব দাস বলেন, মায়ের কাছে প্রার্থনা করেছি, মা যেন আমাদের সকল অশুভ শক্তি থেকে দূরে রাখেন। মঙ্গলময়ী মা যেন জগতের সকলের মঙ্গল করেন।

পুরোহিত বাসুদেব ব্যানার্জী বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতেই কুমারী পূজা করা হয়। প্রতিমা পূজারই বাস্তব রূপ এই কুমারী পূজা।

এ দিকে জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর বগুড়ার ১২ উপজেলায় ৬৮৬টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন ও মন্দির কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। 

আগামী বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০