শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই সহদর ভাইয়ের মৃত্যু ! 

Download Photocard

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে মাছ বিক্রি করতে এসে  বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দেবডাঙ্গা মথুরাপাড়া মাছের আড়তে মাছ বিক্রি করতে এসে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২) উভয়ের পিতা-মৃত কার্তিক হালদার, তাদের বাড়ী সিরাজগন্জের  কাজিপুর উপজেলার মেঘায় বড়ইতলী গ্রামে। 

স্থানীয়  প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা দুই ভাই  যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছে আড়ৎ মাছ বিক্রয় করে । এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় । তারা  ঝড় বৃষ্টি দেখে  মাছ বাজার আড়ৎ এর নিচে যমুনা নদীর ঘাটে আগে থেকেই বেধে রাখা নৌকা ভালোভাবে বাধতে যায়। এই সময় হঠাৎ বজ্রপাত হওয়ায় তাদের হাতে থাকা  কাঁচা বাঁশের লগিতে বজ্রপাত পরে। তৎক্ষণাৎ তারা নৌকার উপর দাড়ানো অবস্থা থেকে নৌকার পার্শ্বে পানিতে পড়ে যায়। এই দূর্ঘটনা   দেখে আড়ৎ এর লোকজন তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে নৌকার পাশে মৃত অবস্থায় পায়। তাদের মৃত দেহ মাছ বাজারের আড়ৎ এ নিয়ে আসে। পরে পুলিশকে এ দূর্ঘটনার খবর জানালে ঘটনাস্থলে পুলিশ আসে। 

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিলুর ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সেখানে যায়। তাদের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। পরে পরিবার লোকজন আসলে মরদেহ হস্তান্তর করা হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০