শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল

Download Photocard

ঢাকা : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার এনটিএমসির সাবেক ডিজি ও বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, এনটিএমসির সাবেক ডিজি ও বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকা- ও গুমের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তদন্ত সংস্থা ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। বাকি তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে আরো জানা যাবে। তিনি গ্রেফতার আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কার মাধ্যমে তিনি এ হত্যাকা-গুলো ঘটিয়েছেন সেটা জানার স্বার্থে আইন অনুসারে তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন। নির্ধারিত তারিখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

এরআগে, গত ১৫ আগস্ট মধ্যরাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।

।।।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০