শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪৯
মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন
“বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে” বাবার জন্য দোয়া প্রার্থনা সুমনের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত-৩
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা
জুড়ীতে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্ত্রীর গলা কেটে থানায় আত্মসমর্পণ স্বামীর
সিরাজগঞ্জ শহরে সিগারেটের দাম বেশী নেওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বেলকুচিতে প্রসেস মিলে মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ দূষণের দায়ে অর্থদণ্ড

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ফটোকার্ড

ইছাহাক হোসেন,,এনায়েতপুর চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল ৭টায় এনায়েতপুরের আল হেরা মদিনাতুল উলূম ক্যাডেট মাদ্রাসার কক্ষে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী ও সঞ্চলনায় ফেডারেশনের সেক্রেটারি আব্দুল কাদের প্রামাণিক। এসময় শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্য সিরাজগঞ্জ জেলা ফেডারেশনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাঈনুল ইসলাম বলেন , একজন আদর্শ শ্রমিক গড়ে তুলতে নিয়মিত শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও সাংগঠনিক চর্চার কোনো বিকল্প নেই। ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মো. মোফাজ্জল হোসেন সবুজ। তিনি বলেন, শিক্ষা ও আদর্শিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মী গড়ে তোলা সম্ভব। সংগঠনের প্রতিটি সদস্যকে মানবকল্যাণ ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা ফেডারেশনের সহসভাপতি মোঃ সোলাইমান হোসেন, শ্রমিক নেতা মোঃ শামিম ফকির, রুবেল হোসেন, আব্দুস সবুর মিয়া,প্রমূখ।
শিক্ষা বৈঠকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শিক্ষা বৈঠক সমাপ্তি হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০