শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বিএডিসি বীজ ডিলারকে সার ডিলারে রুপান্তরিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :  সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের সুবিধার্থে একই দোকানে সার ও বীজ বিক্রির অনুমতি এবং বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রুপান্তরিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার  (০৬  অক্টোবর ২০২৫) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্য্যলয়ের  সামনে জেলা বিএডিসি ডিলার এসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  সভাপতিত্ব করেন জেলা বিএডিসি ডিলার এসোসিয়েশন সিরাজগঞ্জ  জেলা শাখার আহবায়ক মিথুন চাকী।   মানববন্ধনে জেলা শাখার আহবায়ক মিথুন চাকী তার বক্তব্য বলেন, ২০১০ সালের নীতিমালা অনুযায়ী বীজ ডিলাররা এক বছর পর সার ডিলারে রূপান্তরিত হওয়ার সুযোগ পায়। কিন্তু দীর্ঘদিন ধরে সেই ডিলারশিপ না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই দোকান থেকে সার ও বীজ বিক্রির সুযোগ পেলে কৃষকরা এক জায়গায় সব কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। এতে সময় ও খরচ দুইটিই বাঁচবে। তিনি আরো বলেন, কৃষকের চাহিদা অনুযায়ী আমরা বিএডিসির মানসম্মত বীজ সরবরাহ করে আসছি। তাই কৃষকের সুবিধার্থে বীজ ডিলারদের সার ডিলারশিপ দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানাই।’

এসময়ে সিনিয়র যুগ্ম – আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার বলেন,  সারাদেশে প্রায় দশ হাজার বিএডিসি বীজ ডিলার আছে এর মধ্যে ৫হাজার২শ বীজ ডিলারকে কে সার ডিলারে রুপান্তরিত করা হয়েছে।বাকীদের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি। এটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। বক্তরা বলেন প্রান্তি কৃষকদের সুবিধা হয় নিজ এলাকা থেকে বীজ ও সার সংগ্রহ করা । তাই আমাদের দাবি প্রান্তিক কৃষকোর সুবিধার্থে একই দোকানে সার ও বীজ বিক্রির অনুমতি সহ,আমাদের সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রুপান্তর করতে হবে। এবং প্রান্তিক কৃষকদের সুবিধার্থে একই দোকানে  কৃষকের সার ও কীটনাশক সার ও বীজ বিক্রির অনুমতি দিলে সেক্ষেত্রে কোন প্রকার আর কোন বৈষম্য থাকবেনা।  
এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএডিসি ডিলার এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম – আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার,  যুগ্ম- – আহবায়ক মোঃ আমীর হোসেন,  মোঃ শাহিনুর ইসলাম,  অর্থ সচিব মোঃ রায়হান হোসেন, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন,  যুগ্ম – সদস্য সচিব মোঃ আলাউদ্দীন,  বেলকুচি উপজেলা সমেশপুর ব্যবসায়ী গোলাম আজম খান,  রায়গঞ্জ উপজেলা লক্ষীখোলা ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন,  তাড়াশ উপজেলা ব্যবসায়ী মোঃ মতিউর রহমান,  কামারখন্দ উপজেলা জামতৈল ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম,  কাজিপুর উপজেলা ব্যবসায়ী মোঃ হায়দার আলী,  উল্লাপাড়া  উপজেলা ব্যবসায়ী মোঃ রায়হান প্রমুখ।  মানববন্ধনে জেলার ৯ টি উপজেলা বীজ ডিলাররা অংশগ্রহণ  করেন। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে  প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানোর জন্য  সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) নুর নাহার বেগম এর হাতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন বীজ ডিলাররা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০