শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বিএনপি জুলুম-নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করে আসছে- শ্রমিক নেতা এম এ ওয়াহাব

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবৈধ হাসিনা সরকারের অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করে আসছে। এটিরই চুড়ান্ত রুপ নিয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে।  বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের শ্রমিক দল সকল সময়ে ও সকল  প্রর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি দলীয় আন্দোলন-সংগ্রামের কর্মসূচিতে অংশ গ্রহন করেছে। আগামীতে গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেওয়া  হবেনা। 

আজ শুক্রবার ( ০২ মে,) সকাল ১১ টায় ই. বি  রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ( ভারপ্রাপ্ত)  সভাপতি বিশা শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ হাসান শেখ,জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মরহুম রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বলেন,গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে আর দেওয়া হবে না। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। হাসিনা পতনের এই আন্দোলনে‌ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জুলাই-আগস্টে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেপথ্যে থেকে ছাত্র-জনতাকে উজ্জীবিত করেন। আওয়ামী সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যুবসমাজকে ভিডিও বার্তায় সাহস জোগান। তাঁর প্রত্যয়দীপ্ত বক্তব্য স্বৈরাচারের স্বরূপ উন্মোচনে ভূমিকা রাখে।

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের  ৪৬ তম, প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে  শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠিত হয়। 

 এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম- সাধারণ সম্পাদক জেল হোসেন বাবু, মোঃ বাহাদুর খান,  আরিফুল ইসলাম রিগান,  সহ- সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন,সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,  কোষাধ্যক্ষ সোলেমান হোসেন,  এছাড়া সকল সেক্টর এর শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০