শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে প্রেসক্লাবের সভাপতি খান হাসানের নেতৃত্বে সম্বর্ধনা

Download Photocard

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ

রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে ঝরে পড়া ক্রিকেটারদের নতুন করে সুযোগ দিতে ১৬ থেকে ১৮ বছর বয়সের ক্রিকেটারদের নিয়ে ইয়াং টাইগার চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন ২০২৫ সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সম্বর্ধনা দিয়েছেন সিরাজগঞ্জের ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়েরা।
বুধবার ( ৬ আগষ্ট) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় আগে ব্যাটিং করে সিরাজগঞ্জ ১৬২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে রাজশাহী জেলা দল ১০৫ রানে অল আউট হয়। ৫৭ রানের বড় ব্যবধানের জয়ে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠে সিরাজগঞ্জ জেলা দলের ক্রিকেট খেলোয়াড় ও অফিসিয়ালরা। বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিতে রাজশাহী বিভাগের আটটি জেলা দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার ( ৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল রাজশাহী থেকে বাস যোগে সিরাজগঞ্জ নিউ মার্কেটের সামনে পৌঁছলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়েরা চ্যাম্পিয়ন ক্রিকেট দলের খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়ে, প্রত্যেকের হাতে রজনীগন্ধার স্টিক দিয়ে পুরো দলকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধিত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন, রেজাউল করিম খোকন,আলী নেওয়াজ চৌধুরী, মাস্টার সেলিম খান,হালিম বাবু, মিরন সহ আরও অনেকে।
সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়া হচ্ছে, খায়রুল আমিন নেহাল,আনান খান নিরব,আদনান খান নির্ঝর,সজিব হোসেন,আবিদ হাসান,বকুল শেখ,নাজিউর রহমান রোমেল,আরিফ হাসনাত চৌধুরী, সাগর জামান,শেখ আম্মার হোসাইন, জাহিদ হাসান,কাওছার শেখ,রিয়াদুজ্জামান রিফাত ও রাফিউল ইসলাম।
প্রশিক্ষক ছিলেন বিসিবির সিরাজগঞ্জ জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন ও ম্যানেজার ছিলেন আনোয়ারুল ইসলাম আজিম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০