শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বেগম খালেদা জিয়ার জানাযায় যেতে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় জানাযা পড়তে না পাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল হাসানের আক্ষেপ

Download Photocard

নজরুল ইসলামন,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল হাসান বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ভিড়ের চাপাচাপিতে পড়ে তার বাম পা ভেঙে যায়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। এ সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়ে কামরুল হাসান মাটিতে পড়ে যান এবং তার বাম পায়ে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট (নিটোর)-এর জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার বাম পায়ের কব্জি ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আপাতত শঙ্কামুক্ত থাকলেও স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কামরুল হাসান সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সিনিয়র সদস্য। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ রানা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দলের জন্য তার ত্যাগ ও আত্মনিবেদন স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০