শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বেলকুচিতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক আলোচনা সভা, শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন ,বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান এবং ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী।

আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক আজিম ও প্রচার সম্পাদক মোঃ আশিকুল ইসলাম,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন “অলওয়েজ”-এর উদ্যোগে গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সবাই সমাজ গঠনে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন।

বক্তারা বলেন, “এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০