শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বেলকুচিতে ঢাবি’র শিক্ষার্থী সাম্যর জানাযা ও পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর নিজ গ্রাম সড়াতৈল কবরস্থানে জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

বুধবার (১৪ মে) রাত ১০ টার দি‌কে সড়াতৈল কবরস্থান মা‌ঠে জানাজা নামাজের ইমামতি করেন হযরত মাওলানা মো. জাহিদুল ইসলাম।

সাম‌্যর মৃত্যুতে তার গ্রামের বাড়ি নেমে এসেছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার প‌রিবার ও বন্ধুবান্ধব। সাম্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামের মো. ফরহাদ সরদা‌রের ছে‌লে।

উল্লেখ‌- গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।

নিহত সাম্যরা ছি‌লেন চার ভাই তার মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার মা কয়েক বছর আগেই মারা গেছেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করতেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দা‌য়ের ক‌রেন এবং শাহবাগ থানার পু‌লিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন।

জানাজা নামাজে অংশগ্রহণ করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি জুনায়েদ হোসেন সবুজ, বেলকু‌চি উপ‌জেলা বি‌এন‌পির সা‌বেক সদস‌্য স‌চিব ব‌নি আ‌মিন, বেলকুচি উপজেলা জামায়াতে ইমসলামীর, আমীর আ‌রিফুল ইসলাম সো‌হেল। পৌর বিএন‌পির সা‌বেক সদস‌্য আলহাজ্ব মোহাম্মাদ আলী ভূইয়া, উপ‌জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য, সে‌লিম খান লিটন, ইম‌তিয়াজ উদ্দিন আহ‌মেদ, ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সভাপ‌তি বাবর আলী, বেলকু‌চি উপ‌জেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ, উপজেলা বৈষময় বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসা হাসমী, উপজেলা পাবলিক ইউনিভার্সিটির সচিব বুনুন, সাব্বির আহমেদসহ অন্য সদস্যবৃন্দ। এর আ‌গে দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে সাম্য হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০