শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বেলকুচিতে নবাগত ইউএনও আফরিন জাহান এর সাথে বাংলাদেশ প্রেসক্লাব সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাবা আফরিন জাহান, তিনি ১৩ জুলাই ২০২৫ ইং, রবিবার বেলকুচি উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সাধারণ শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা এবং ফরমস অ্যান্ড স্টেশনারি শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।

নবনিযুক্ত ইউএনও জনাবা আফরিন জাহানকে বরণ করে নিতে এবং শুভেচ্ছা জানাতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা এবং সংগঠনের নামীয় তালিকা ও নিজ নিজ পত্রিকা প্রদান করা হয়। এসময় তাহার আগমনকে স্বাগত জানিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “জনাবা আফরিন জাহান একজন দক্ষ, মেধাবী ও সৎ প্রশাসনিক কর্মকর্তা। আমরা বিশ্বাস করি তাহার নেতৃত্বে বেলকুচি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল এবং ত্বরান্বিত হবে।”

শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক আজিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজা এবং প্রচার সম্পাদক মোঃ আশিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোঃ আঃ মান্নান শেখ, মোঃ মিন্টু মিয়া, তামজিদ রিয়াল, মোঃ সুমন প্রামানিক, মোঃ জুবায়ের হোসাইনসহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।

শেষে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার পক্ষ থেকে নবাগত ইউএনও জনাবা আফরিন জাহানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাহার আগামীর কর্মজীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০