শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বেলকুচিতে নিখোঁজ প্রতিবন্ধী সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি

Download Photocard

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ প্রতিবন্ধী সন্তান আলমগীর হোসেনকে ফিরে পেতে মা আমিনা বেগম সবার সহযোগিতা চেয়ে আকূল আবেদন  জানিয়েছেন। তিনি এ ব্যাপারে বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধায়  জিডি ও মা আমিনা বেগমের সাথে কথা বলে জানা যায়, প্রতিবন্ধী মোঃ আলমগীর হোসেন পিতা-মোঃ হালিম ফকির,মাতা মোছাঃ আমিনা বেগম,বয়স-২৫ গত ১৯ অক্টোবর সোমবার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়।

পরবর্তীতে আশপাশের পাড়া মহল্লা এবং নিকটতম আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও আলমগীরের সন্ধান পাওয়া যায় নাই। নিরুপায় হয়ে বেলকুচি থানায় একটি সাধারন ডায়েরি করেন আলমগীরের মা আমেনা বেগম। যাহা ক্রমিক নম্বর – ৯৯৩/তারিখ ১৯ অক্টোবর ২০২৫খ্রীঃ। মা আমিনা বেগম জানান আমার ছেলেটি মানসিক প্রতিবন্ধী। ছেলের নিখোঁজ হওয়ার দুই দিন হতে চললেও  আমার বুকের ধন আজও খুজে পেলাম না। আপনারা আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেন। ছেলেটি কোথায় আছে,কি করছে কিছুই জানিনা।

মা আমিনা বেগম সন্তানকে ফিরে পেতে চান তিনি। তিনি বলেন, আমার ছেলেটা যদি একটু ফিরে আসত! আপনারা যদি আমার সন্তান কোথাও দেখতে পান তাহলে ০১৯৪৫-৯৪৬৭৬৯ এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি দেশবাসীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০