শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ২০ বিঘা জমির ফসল নষ্ট

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রায় ২০ বিঘা জমির আবাদি মাশকালাই ফসলে ঘাসনাশক বিষাক্ত ওষুধ স্প্রে করে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

স্থানীয় সূত্র জানায়, মনতলা গ্রামের প্রায় ৩০ জন কৃষকের জমির উপর দীর্ঘদিন ধরে চলমান বিরোধকে কেন্দ্র করে কয়েকজন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে রাতে জমিতে বিষাক্ত ঘাসনাশক স্প্রে করে দেয়। এতে মুহূর্তের মধ্যে জমির সমস্ত মাশকালাই গাছ ঝলসে শুকিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন— মোঃ আকছেদ মুন্সি, লোকমান সরকার, সাইদুল ইসলাম, আব্দুর রহিম সরকার, সালাম সরকার, খলিল, সাইফুল, জলিল, ইউসুফ, লুৎফর, রফিক, শফিকসহ মোট প্রায় ৩০ জন। তারা জানান, “হঠাৎ করে জমির ফসল একদিনে পুড়ে যেতে পারে না। কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের সর্বনাশ করেছে।”

জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দুই বছর ধরে কোর্টে মামলা চলছিল। অভিযোগ রয়েছে, মামলার নোটিশগুলো টাকা দিয়ে আটকে রাখায় প্রতিপক্ষ বিষয়টি জানতে পারেনি। কোর্টে হাজিরা না দিতে পারায় একতরফা রায় পায় বাদীপক্ষ এবং লাল নিশান টানিয়ে জমি দখলেও যায়।

পরে ক্ষতিগ্রস্ত কৃষকরা আপিল করলে তারা কোর্টে মূল জমির ডকুমেন্টস জমা দেন। শুনানি শেষে আদালত আগের একতরফা ডিগ্রি রায় বাতিল করে দেন।

ডিগ্রি রায় বাতিল হওয়ার পর থেকে একদল প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে কৃষকদের নানা হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাদের প্রাণনাশের ভয়ও দেখানো হয়। জমি দখলের জন্য বারবার চেষ্টা চালানো হয় বলেও জানান স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি— “আমাদের স্পষ্ট হুমকি দেওয়া হয়েছিল—এই জমির কোনো ফসল ঘরে তুলতে দেওয়া হবে না। এরপরই রাতের আঁধারে দুর্বৃত্তরা আমাদের ফসল নষ্ট করে দেয়।”

ফসল নষ্টের ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিয়েছেন। তারা জানান—পরিকল্পিতভাবে কৃষকের ফসল ধ্বংস করার ঘটনায় তারা শিগগিরই থানায় মামলা করবেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০