শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বেলকুচিতে প্রসেস মিলের বিষাক্ত বর্জ্য পানিতে ডুবল কৃষকের ফসল, ক্ষতিপূরণের দাবি

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের কাঙ্গাল মোড় এলাকায় দুটি প্রসেস মিলের বিষাক্ত বর্জ্য পানিতে ডুবে গেছে কৃষকদের ফসলি জমি। এতে ধান, সরিষা ও বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হয়ে স্থানীয় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় অবস্থিত রায়হান হাজীর প্রসেস মিল ও করিয়ান নান্নুর প্রসেস মিল থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত বর্জ্য পানি পাশের খাল ও কৃষিজমিতে প্রবাহিত হচ্ছে। এতে জমিতে জমে থাকা কালচে ও দুর্গন্ধযুক্ত পানির কারণে ধান, সরিষা ও সবজির গাছ নষ্ট হয়ে যাচ্ছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, গত ৭ মার্চ ২০২৬ (শনিবার) রাতে মিলের জমানো বিষাক্ত পানি খালের পাড় কেটে তাদের জমিতে ছেড়ে দেওয়া হয়। ফলে কয়েক বিঘা জমির ধানসহ অন্যান্য ফসল পানির নিচে ডুবে যায়।

ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক জানান, তারা জমি লিজ নিয়ে ধারদেনা করে ফসল চাষ করেছিলেন। কিন্তু মিলের বর্জ্য পানিতে সেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এতে তাদের পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। তারা ক্ষতিপূরণ দাবি করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই মিলগুলোর বর্জ্য পানির কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে। কিন্তু এ বিষয়ে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত তদন্ত করে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, “ অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “ মিলের জমানো বিষাক্ত পানি দ্বারা ফসল যদি নষ্ট হয়ে থাকে কৃষকের অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০