শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ভাঙ্গুড়ায় প্রেসক্লাবের জটিলতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘদিন ধরে একটি প্রেসক্লাবের দুইটি পৃথক কমিটি থাকায় বিভিন্ন সময় প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়হীনতা ও নানা জটিলতা সৃষ্টি হওয়ায় এ সমস্যা নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এর উপস্থিতিতে ভাঙ্গুড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা একটি প্রেসক্লাবের দুইটি পৃথক কমিটির কারণে বিভিন্ন সময়ে সৃষ্টি হওয়া সমস্যা, বিভ্রান্তি ও প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী। এছাড়াও বক্তব্য রাখেন
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, সহ-সভাপতি আইনুল হক,সিনিয়র সাংবাদিক প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, মোঃ রেজাউল করিম, সুজন আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম আপন, সাংগঠনিক সম্পাদক,প্রেসক্লাব ও এনটিভি প্রতিনিধি।
এসময়ে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা একাধিক কমিটির পরিবর্তে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ কমিটি গঠনের দাবি জানান। বক্তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠন হলে ভাঙ্গুড়ার সংবাদকর্মীরা আরও সমন্বিতভাবে কাজ করতে পারবেন এবং এলাকার উন্নয়ন, সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে জনগণের সামনে তুলে ধরা সম্ভব হবে।
সভায় ভাঙ্গুড়ার সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০