শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে অর্থদন্ড সহ কারাদণ্ড

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় কোয়ালিটি তৈল ও কেমিক্যাল দিয়ে দুধ তৈরির অপরাধে ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে চালিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে। ২৪ এপ্রিল শুক্রবার রাতে (রাত ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত) ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে ভাঙ্গুড়া উপজেলার সরকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে আদালত বসিয়ে এই রায় ঘোষণা করেন।
অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী মোঃ খায়রুল ইসলাম (১৯) হারোপড়া গ্রামের মোঃ আহসাব আলীর ছেলে।
এ সময় ভেজাল দুধ তৈরি উপকরণ ২৪ লিটার কোয়ালিটি তেল ও ২ টি ব্লেন্ডার মেশিন যা স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়, ১০ লিটার তৈল মিশ্রিত ভেজাল দুধ তা জব্দ করে জন সাধারণের সামনে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হারোপাড়া এলাকায় তার বসত বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া যায়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান এর ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকার অর্থদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ভেজাল দুধ তৈরির উপকরণ জন সম্মুখে ধ্বংসের আদেশ দেন।

এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ তৈরির অভিযোগে অভিযুক্ত কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

ছবি ক্যাপশন : ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ, ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভিযুক্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০