শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ভোট দিলে পাল্লায়,পাবে আল্লায় ইহা বলা শিরক : সাবেক এমপি রোমানা মাহমুদ

Download Photocard


নিজস্ব প্রতিবেদক : ভোট দিলে পাল্লায়, পাবে আল্লায় ইহা বলা শিরক। আর শিরককারীকে মহান রব্বুল আলামিন ক্ষমা করে না। নামাজ, রোজা বা ইবাদত তার নিজের, এর মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি দল জান্নাতের টিকিট বিক্রি শুরু করছে। জান্নাত কে পাবে, তা মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। সাধারন জনগনকে বুঝিয়ে জান্নাতের টিকিট বিক্রিকারীদের থেকে দুরে রাখতে ওলামাদলের নেতাকর্মীদের কাজ করতে হবে। ওলামা দল যেকথা বলে, তারা সেই কাজ করিয়ে দেখিয়ে দেয়। ওলামাদলের মধ্য কোন দুর্নীতি নেই। সমালোচনার মাধ্যমে জান্নাতের টিকিট বিক্রি করা দলকে প্রতিহত করতে বিএনপির এখন বেশি প্রয়োজন ওলামা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ একথাগুলো বলেন।

আজ (৪ অক্টোবর ২০২৫), শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুলিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মো: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ্যাড. কাজী মাওলানা মো: আবুল হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুৃ।

জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা মো: নুরনবী হোসাইনী পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক সাংবাদিক এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মাওলানা মো: আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক মাওলানা মো: দেলোয়ার হোসেন, সিনিয়র সদস্য কাজী মাওলানা মো: মশিউর রহমান রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হাফেজ মা: জুবায়ের আহম্মেদ, যুগ্ম আহবাশক লেনিল প্রমুখ।
আলোচনা সভা ও র্যালীতে যোগ দিতে সিরাজগঞ্জ জেলা ওলামা দল, সদর উপজেলা ওলামা দল, কাজিপুর, শাহজাদপুর, রায়গঞ্জ, এনায়পতপুর থানা, তাড়াশ উপজেলা, উল্লাপাড়া সহ ওলামাদলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে। আলোচনা সভা শেষে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি ভাসানী মিলনায়তন থেকে শুরু করে এসএস রোড হয়ে বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে এসে শেষ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০