শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Download Photocard

কাজিপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর–এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানবিক এই কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

রোববার (২:ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১১টায় কাজিপুর উপজেলার মেঘাই এলাকার ১ নং বাঁধে প্রায় ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই প্রস্তুতি নেন। পরে সুশৃঙ্খলভাবে তালিকাভুক্ত পরিবারের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

প্রতিটি প্যাকেটে ছিল নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী। এর মধ্যে ছিল সয়াবিন তেল, খেজুর, চিনি, লবণ, ছোলা, মশুর ডাল, ট্যাং, সাবান, গুঁড়া দুধ, বেসন, সেমাই, মুড়ি, খেসারী ডালসহ আরও বেশ কিছু প্রয়োজনীয় দ্রব্য। এসব সামগ্রী দিয়ে একটি পরিবারের কয়েকদিনের ইফতারের প্রয়োজনীয়তা মেটানো সম্ভব হবে বলে আয়োজকরা জানান।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাজ্জাদুল ইসলাম মিন্টু, আনিছুর রহমান, রোকন সিরাজী ও আব্দুল মজিদ বাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশকার পাইন, যিনি ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ, সহ-সভাপতি হাজী নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আশা সরকারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান মানুষ যদি এগিয়ে আসে, তাহলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তারা বলেন, ভয়েস অব কাজিপুর প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, “রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভয়েস অব কাজিপুর সেই দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।”

প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন বলেন, “আমাদের সংগঠন সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি তারই একটি অংশ। আমরা চাই সমাজের সুবিধাবঞ্চিত মানুষও যেন সম্মানের সাথে রমজানের ইফতার করতে পারে।”তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক নানা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করবে ভয়েস অব কাজিপুর।

সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ বলেন, “সংগঠনের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছি। ভবিষ্যতেও আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের অনেকেই বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক বড় সহায়তা।

স্থানীয়রা জানান, সামাজিক সংগঠন হিসেবে ভয়েস অব কাজিপুর দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অসহায় মানুষের সহায়তা, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যেই স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে ভয়েস অব কাজিপুর।

পবিত্র রমজান মাসে এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০