শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

মহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Download Photocard

নওগাঁ মহাদেবপুর প্রতিনিধি : এস এ উজ্জ্বল : নওগাঁর মহাদেবপুরে পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

এ মারপিটের ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে গতকাল শনিবার (৩০ মে ২০২৬) স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার।

সংবাদ সম্মেলনে মারপিটে আহত লক্ষীপুর উপরপাড়া গ্রামের গুমির মন্ডলের পুত্র মো: ইসমাইল হোসেন অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জের ধরে ঈদের দিন সকালে লক্ষীপুর উপরপাড়া গ্রামের মো: আলামিন,আ: সালাম, মো: রমজান, মোছা: মরিয়ম ও মোছা: মাহমুদা তার ছোট ভাই মো: সিরাজুল ইসলামের উপর হামলা চালিয়ে বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে তার ডান হাত ভেঙ্গে যায়।

মো: ইসমাইল হোসেন আরো অভিযোগ করেন ওইদিন বিকালে হামলাকারীদের তার ভাইয়ের উপর হামলা চালিয়ে মারপিটের কারন জানতে চাইলে হামলাকারীরা তার উপরও হামলা চালায় এবং মারপিট করে।

এ সময় হামলাকারীরা ইসমাইল হোসেনের একটি বাটন মোবাইল ভেঙ্গে ফেলে এবং লুঙ্গির ভাঁজে থাকা ৫ হাজার ৭শ টাকা জোর করে ছিনিয়ে নেয়।

ইসমাইল হোসেনের চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীররা পরবর্তীতে তাকে হত্যার হুমকী দিয়ে চলে যায়।

এতে ইসমাইল হোসেন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। গুরুতর আহত ইসমাইল হোসেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে গতকাল শনিবার মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০