শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

মহাদেবপুরে সুদের টাকার না পেয়ে মারধর ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

Download Photocard

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি,এস এ উজ্জ্বল :

নওগাঁর মহাদেবপুরে সুদের টাকার না পেয়ে মারধর ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক সুদ কারবারির বিরুদ্ধে।

এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সোহরাব হোসেনের স্ত্রী হাফিজা বেগম। এ সময় তার সাথে ছিলেন, ভুক্তভোগী আফজাল হোসেনের স্ত্রী, শরিফুল ও রফিকুল এর মা শহিদা বেগম ও রফিকুলের স্ত্রী জেসমিন আরা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামীর বড় ভাই শরিফুল ইসলাম প্রায় তিন বছর আগে বিপদে পড়ে এলাকার চিহ্নিত সুদা কারবারী চকচকি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রাকিব প্রামাণিকের কাছ থেকে ১০ হাজার টাকা সুদে ধার নেন এবং এর কিছুদিন পর সুদসহ সমুদয় টাকা পরিশোধ করে দেন। কিন্তু গত ২০ আগষ্ট সুদা কারবারি রাকিব সুদের আরো টাকা দাবী করে শরিফুল ইসলামকে আটকিয়ে মারধর করে এবং নানা প্রকার হুমকি দেয়। এ ঘটনায় ২১ অগষ্ট থানায় লিখিত অভিযোগ শরিফুল ইসলামের ভাই রফিকুল ইসলাম।

এ মারধরের ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে রাকিব হোসেন গত কয়েক দিন আগে উপজেলার চকচকি গ্রামের আফজাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম, তার ভাই সমাসপুর গ্রামের রফিকুল ইসলাম, বাবা আফজাল হোসেন, চকচকি গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহরাব হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে এ মিথ্যা মামলা প্রত্যাহার ও শরিফুল ইসলামকে মারধরের জন্য রাকিব হোসেনের বিচার দাবী করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০