শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাবিবুল্লানগর ইউনিয়ন পরিষদে উত্তোলিত হয়নি জাতীয় পতাকা

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
আজ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারি ছুটি। সরকারি ছুটি হলে শহিদদের শ্রদ্ধান্তে সকল সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সহ ব্যবসা ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনর্মিত ভাবে উত্তোলনের নির্দেশ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নির্দেশনা উপেক্ষিত করে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় হাবিবুল্লাহর নগর ইউনিয়নে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
জানা যায়, ২০১০ সালের জুলাই মাসে আইনের ৫ ধারায় পতাকা অবমাননার বিষয়ে সংশোধিত আইনে পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ ২ বছর
পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদন্ডে বিধান রাখা হয়। তবে না জেনে, না বুঝে আর অতি উচ্ছ্বাসে যারা পতাকা ব্যবহারবিধি লঙ্ঘন করেন, তাদের অপরাধের
মাত্রা বিবেচনা করে এই শাস্তির বিধান যথাযথ হতে পারে।
এবিষয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আলহাজ¦ উদ্দিন বলেন, সাংবাদিকদের মোবাইল ফোন পেয়ে পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন করেছি। তবে যথাসময়ে উত্তোলন করতে পারেনি। একটু দেরি করে জাতীয় পতাকা উত্তোলন করেছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০