মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে অবস্থিত পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বিষয়ক এক অনুপ্রেরণামূলকও প্রকৃতির পাঠশালায় বিপন্ন প্রজাতির বৈলাম বৃক্ষ রোপণ করা হয়েছে।
শুক্রবার ( ০৬ ফেব্রুয়ারী ২০২৬) সকালের দিকে বাজার ভদ্র ঘাট ,কামারখন্দ , সিরাজগঞ্জে পরিবেশ ও প্রকৃতির পাঠশালায়, বৃক্ষ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষ রোপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা ও দুইবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহবুবুল ইসলাম পলাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপন্ন প্রজাতির বৈলাম বৃক্ষ রোপণ করেন মাউন্ট এভারেস্ট বিজয়ী ডাক্তার বাবর আলী।
এসময়ে উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণকারী পরিবেশকর্মী, ও সাইকেলে করে ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করেন
বুয়েটের প্রকৌশলী ছানি, প্রথম আলোর রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল ইসলাম, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি প্রাদীপ সাহা, স্বেচ্ছাসেবী অপূর্ব তেঘরী (অবৈতনিক পাঠশালার পরিচালক), কুড়মালি ভাষা গবেষক উজ্জ্বল মাহাথ এবং মাইটিভির প্রতিনিধি সোনাতন প্রমুখ।

উল্লেখ্য : অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা ও দুইবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহবুবুল ইসলাম পলাশ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গামছা দিয়ে ডাক্তার বাবর আলীকে বরণ করে নেন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি উদ্যোগ ও সামাজিক সচেতনতা অপরিহার্য। এ ধরনের আয়োজন পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।





