শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে প্রয়াত দুলাল চন্দ্র দাসের স্মরণে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী দুইশত বছরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটি এবং বাবা লোকনাথ কমিটির আয়োজনে মন্দিরের সিনিয়র সদস্য ও সাবেক হিসাব নিরীক্ষক প্রয়াত দুলাল চন্দ্র দাসের স্মরণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌর শহরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ কুমার মন্ডল স্বপনের সঞ্চালনায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দ্র বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস,সহ সভাপতি ডা: উৎপল দাস,যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,সাংগঠনিক সম্পাদক নীরদ সরকার,সিনিয়র সদস্য শ্রীদাম পোদ্দার,বাবা লোকনাথ কমিটির আহ্বায়ক ডা: কাত্তিক চন্দ্র বর্মণ,আহবায়ক পল্টন বসাক,প্রয়াত দুলাল চন্দ্র দাসের বড় ছেলে দেবাশীষ দাস লিটন,ছোট ছেলে রিপন দাস গোপাল সহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন,প্রয়াত দুলাল চন্দ্র দাস ছিলেন একজন সৎ,নিষ্ঠাবান ও সমাজসেবী ব্যক্তি। সমাজ ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে পরিবার-পরিজনসহ এলাকাবাসী ও মন্দির কমিটি গভীরভাবে শোকাহত। বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বক্তারা আরও বলেন,প্রয়াত দুলাল চন্দ্র দাসের অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শ ও মানবিক গুণাবলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ভক্তবৃন্দ ও এলাকাবাসী সভায় অংশগ্রহণ করেন। সভায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত দুলাল চন্দ্র দাসের আত্মার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন (অবসরপ্রাপ্ত)অধ্যাপক শিব পদ সূত্রধর। প্রার্থনা শেষে কীর্তন অনুষ্ঠিত হয় এবং পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০