শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

মোস্তাকিমের ৪০৪ রানের বিরল রেকর্ড

Download Photocard

খেলাধুলা : প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে ৪শ রানের ব্যক্তিগত ইনিংস খেলে বিরল রেকর্ড গড়লেন মোস্তাকিম হাওলাদার।

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আজ সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হয়ে ১৭০ বলে ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার মোস্তাকিম। তার ইনিংসে ৫০টি চার এবং ২২টি ছক্কা ছিল।

৭১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর তৃতীয় উইকেট জুটিতে সোয়াদ পারভেজের সাথে ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোস্তাকিম। ডাবল সেঞ্চুরি করেন পারভেজ। ১২৪ বল খেলে ৪২টি চার ও ১৩টি ছক্কায় ২৫৬ রানে অপরাজিত ছিলেন পারভেজ।

মোস্তাকিম ও পারভেজের কীর্তির দিন ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রানের পাহাড় গড়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।

জবাবে ১১.৪ ওভারে মাত্র ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরি স্কুল। ফলে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।

সেন্ট গ্রেগরি স্কুলের হয়ে সাত ব্যাটার শূন্য রানে ফিরেন। সর্বোচ্চ ৮ রান করেন অদ্রিতা বনিক।

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হাসান হৃদয় ৬ উইকেট ও পারভেজ ৪ উইকেট শিকার করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০