শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

যমুনা সেতুতে ট্রাক-ভ্যান গাড়ির সংঘর্ষ,আধঘন্টা যান চলাচল বন্ধ

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পরপর তিনটি ট্রাকের সংঘর্ষে দীর্ঘ দেড় ঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়েছিল। এতে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছিল দীর্ঘ যানজট। পরে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সড়িয়ে নিলে সময়ের সাথে সাথে যানজট স্বাভাবিক হয়।

রোববার (২৪ আগষ্ট) ভোর ৫টা ১৫ মিনিটে যমুনা সেতুর ২৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক-ভ্যান-দুধবাহী তিনটি যানবাহন একটি আরেকটির পেছনে মেরে দিলে এই যানজট এর সৃষ্টি হয়। এই দূর্ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছিলেন দুইজন, তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন,সংঘর্ষে ট্রাকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে লেনজুড়ে আটকে যায়। ফলে উত্তরবঙ্গমুখী উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রেকারের সাহায্যে সরিয়ে নেওয়া হলে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সড়ক স্বাভাবিক হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০