শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রতনকান্দি ও বাগবাটি খাদ্যবান্ধব চাল বিতরণ জন্য পরিদর্শন করেন,জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ-১  কাজিপুর   নির্বাচনী এলাকার এবং সদর উপজেলার  রতনকান্দি ও বাগবাটি ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব  চাল সঠিক কার্ডধারীদের মাঝে  সুষ্ঠু ভাবে  বিতরণের জন্য পরিদর্শন করেন এবং স্থানীয়  বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন, সিরাজগঞ্জ  জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। 

রবিবার (১৭ নভেম্বর-২০২৪ খ্রিঃ) সকাল হতে দুপুর পর্যন্ত উক্ত ২ টি ইউনিয়ন পরিষদে

পরিদর্শন করেন  এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সাথে  মতবিনিময় সভা  অনুষ্ঠান করা হয়। এতে   প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,  জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এসময়ে তিনি তার বক্তব্য বলেন, সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যানের জন্য ভালো কাজ করতে হবে। দরিদ্র, অসহায় মানুষদের পাশে থাকতে হবে। আর যেন কোন ফ্যাসিবাদ কেউ রাষ্ট্রীয় ক্ষমতায়  আসতে না পারে। আগামী জাতীয় সংসদ  নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। 

এসময়ে রতনকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির নেতা ফরহাদ হোসেন, আবু কায়েস ভূইয়া কর্ণেল, রতনকান্দিইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মোজাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু মিয়া, সাধারণ সম্পাদক ওসমান গণি, ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ মানিক সহ অন্যান্য নেতাকর্মীরা এবং বাগবাটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউর রহমান দুদু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, প্রচার ও প্রকাশনা  সম্পাদক আবু মুসা সহ অন্যান্য নেতারা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি তানভীর রানা রাব্বি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০