শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহীতে প্রেসক্লাব সভাপতি’র উপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও ছুরিকাঘাত করে গুরুতর আহতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) রাজশাহী মহানগরীর সাহেববাজারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, আমি শুধু ব্যক্তিগতভাবে আক্রান্ত হইনি, সাংবাদিক সমাজকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা দাবি করছিল। আমরা তা প্রত্যাখ্যান করায় তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমার প্রাণনাশের উদ্দেশ্যেই তারা অস্ত্র নিয়ে ক্লাবে প্রবেশ করে। তিনি জানান, হামলার সময় পিস্তল ঠেকানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়, যা তিনি প্রতিহত করতে গিয়ে হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি শেখ রহমতুল্লাহ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদসহ অন্যান্য সাংবাদিক নেতারা ঘটনার পরিকল্পিত তত্ত্বের কথা উল্লেখ করেন। রিভিরসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানী বলেন, প্রধান অভিযুক্ত নূরে ইসলাম মিলন ও সুরুজ আলী এখনও গ্রেফতার হয়নি এবং তারা প্রকাশ্যে চলাফেরা করছে। দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শান্তি প্রতিষ্ঠার দাবি করেন তিনি।
ঘটনার পর রাজশাহী প্রেসক্লাব থেকে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হলেও তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। বক্তারা দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও স্থানীয়ভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বোয়ালিয়া মডেল থানায় নূরে ইসলাম মিলন, সুরুজ আলীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জানতে চাইলে আরএমপি পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, জানান, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা টিম তৎপর রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, হামলার পেছনে মূল কারণ হিসেবে শিরোইল কাঁচা বাজার এলাকায় বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে নুরে ইসলাম মিলন ও সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। গত ৭ মার্চ রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে তারা ক্লাবে ঢুকে তাণ্ডব চালায়। হামলার সময় রেজাউল করিমের শরীরে ছুরিকাঘাত করা হয়। এতে তার শরীরে ১৩টি সেলাই দিতে হয়।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০