শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহীতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি নেতা মিলু ও হারুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজশাহী মহানগরীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার(২৫ নভেম্বর) বিকালে নগরীর রেলগেট থেকে রানীবাজার পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল কর্মসূচিতে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারুর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মহানগরীর রেলগেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানীবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রাজপথ প্রকম্পিত হয় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত দেড় দশকে দেশে যে গুম, খুন এবং রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে, তার মূল দায়ভার শেখ হাসিনার। তারা অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

এ সময় মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০