শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ

Download Photocard

রাজশাহী প্রতিনিধি : আজ রাজশাহীতে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ ও উন্নয়নে সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষার অধিকার নিশ্চিত করে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

কারিতাস রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত ‘আলোকিত শিশু প্রকল্প’-এর বার্ষিক সম্মেলনে এই মতামত তুলে ধরা হয়। 

কারিতাস জার্মানির সহায়তায় কারিতাস অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনের প্রতিপাদ্য ছিল : ‘চলুন পথশিশুদের জন্য একসাথে হ্যাঁ বলি’ 

কারিতাসের আঞ্চলিক পরিচালক আরোক টাপ্পোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকিউল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ফখরুল ইসলাম তার মূল প্রবন্ধে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং তাদের উন্নয়নে করণীয় বিষয়ে সুপারিশ করেন।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা প্রবেশন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাবনম শিরিন, শ্রম পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জাহাঙ্গীর আলম এবং দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবরুল হাসান মিল্লাত।

‘আলোকিত শিশু প্রকল্প’-এর প্রোগ্রাম অফিসার র‌্যান্সি রুথ হাসদা প্রকল্পের লক্ষ্য ও অর্জন তুলে ধরেন। তিনি জানান, রাজশাহীর বিভিন্ন বস্তি ও সুবিধাবঞ্চিত পরিবার থেকে প্রায় ৮৫০ শিশু এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, মানসিক সহায়তা এবং আশ্রয় সুবিধা পাচ্ছে।

এই প্রকল্পের উদ্দেশ্য হলো পথশিশুদের মৌলিক চাহিদা পূরণ, পুনর্বাসন সহায়তা প্রদান এবং শিশু অধিকার বিষয়ে স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০