শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহীর চারঘাটে বিজিবি’র অভিযানে ফেনসিডিল,গাঁজা ও নৌকা জব্দ

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার চক মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গাঁজা এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোর ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানা যায়, সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চক মুক্তারপুর এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যাক্ত অবস্থায় মালামালগুলো নজরে আসে। অভিযানে ৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ১.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
জব্দকৃত ফেনসিডিল এবং ইঞ্জিন চালিত নৌকা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০