শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহীর বাঘায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে গিয়ে যুবকের মৃত্যু !

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে গিয়ে হাসান আহম্মেদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আহম্মেদ বাউসা ইউনিয়নের বাউসা টলটলিপাড়া গ্রামের আনারুল ইসলামের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, এদিন সকাল সাড়ে ৮ টার দিকে পাওয়ার টিলার দিয়ে অমরপুর মাঠে সাবর আলীর জমি চাষ করতে করতে যায় হাসান আলি। এর এক পর্যায়ে জমির পার্শ্বে থাকা আমগাছের নিকট ব্যাক (পেছন) গিয়ার দিয়ে ঘুরার চেষ্টা করে চালক হাসান । এ সময় গাছের ডালের সাথে চাপা লেগে যায় হাসান। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার ব্যাপারে জমির মালিক সাবর আলী জানান, ঘটনার সময় জমিতে সার দিচ্ছিলাম। ড্রাইভার হাসান আমগাছের ডাল ও পাওয়ার টিলারের হেন্ডেলের সাথে চাপা খেয়ে চিৎকার করলে প্রথমে আমি নিজে তাকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু না পেরে চিৎকার দেয় । পরে পাশের জমির আগাছা পরিস্কারকারি মাসুদসহ অন্যরা এসে ডালের চাপা থেকে হাসান কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. খালেকুজ্জামান জানান , হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
হাসানের পিতা আনারুল ইসলাম বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে তুষার ঢাকায় থাকে । ছোট ছেলে হাসান কৃষি কাজ করে। তারা দুই ভাই রাতে বন্ধুদের সাথে পিকনিক করে বাড়িতে একই বেডে শুয়ে ছিল। হাসান সকালে পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে গিয়ে দূর্ঘটনা হয়। সংবাদ পেয়ে সেখানে গিয়ে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক। বিকেল ৩ টায় জানাজার নামাজ শেষে তাকে সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০