শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহী নগরীতে যুবককে পিটিয়ে জখম,থানায় অভিযোগ

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর মোন্নাফের মোড়ে আবু হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুর পৌনে ২টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার মোন্নাফের মোড়ে এ ঘটনা ঘটনা ঘটে । আহত আবু হাসান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (৩১নং ওয়ার্ডে) চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জেসি বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে আবু হাসান জুমার নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন। পথে মোন্নাফের মোড়ে সেলিমের দোকানের সামনে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা হলেন- নুরুজ্জামানের ছেলে রাতুল (৩৩), নুরুজ্জামানের স্ত্রী ফরিদা, ভুলুর ছেলে রানা (৩০) এবং নুরুজ্জামানসহ অজ্ঞাত আরও ৫-৬ জন।

জান্নাতুল ফেরদৌস জানান, ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বিবাদীদের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়েছিল। এরই জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। হামলাকারীরা বাঁশ দিয়ে আবু হাসানকে এলোপাতাড়ি আঘাত করলে তার নাক ও মুখ থেতলে যায় এবং হাত ভেঙ্গে যায়। তার চিৎকারে আশেপাশের মুসল্লিরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত আবু হাসানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা এখনও তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। জান্নাতুল ফেরদৌস দ্রুত আসামীদের আটক করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কালাম আজাদ বলেন যোগাযোগ করা হলে তিনি জানান, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০