শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহী নগরীর কর্ণহারে গাঁজাসহ ২ জন গ্রেফতার

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে একটি চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সেলিম রেজা রাজু (২৮) ও মোঃ সনেট আলী (২৪)। তারা দুজনেই কর্ণহার থানার তেতুলিয়া এলাকার বাসিন্দা। সেলিম রেজা রাজু ওই এলাকার মোঃ আতাহার আলীর ছেলে এবং সনেট আলী একই এলাকার মৃত স্বপনের ছেলে।
কর্ণহার থানা পুলিশ জানায়, সোমবার রাতে থানার একটি দল মোবাইল ডিউটিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে গাঁজা বিক্রির জন্য দারুশা বাজারের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে তেতুলিয়া মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্ট চলাকালে সেলিম রেজা রাজু ও সনেট আলীকে থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কর্ণহার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০