শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহী নগরীর বাজে কাজলায় ঘরে ঢুকে টাকা চুরি! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

Download Photocard


নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর বাজে কাজলার একটি বাসায় ঢুকে ৪৫ হাজার টাকা চুরির পর ওই বাড়ির এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মোঃ কিসমত আলীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী যুবক মোঃ সাদাত হোসেন সরদার রাহাত (২২), বাদী হয়ে মহানগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর মতিহার থানার বাজে-কাজলা গ্রামের মোঃ ইমসমাইল হোসেন সরদারের বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত মোঃ কিসমত আলী (৪০)। সে একই এলাকার কাজলা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে এবং আদরীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
ভুক্তভোগী রাহাত অভিযোগে উল্লেখ করেন, কিসমত আলী তার কক্ষে প্রবেশ করে ড্রয়ারে থাকা মোটরসাইকেল কেনার জন্য জমানো ৪৫ হাজার টাকা চুরি করেন। এরপর বাড়ি থেকে রড চুরির চেষ্টা করার সময় বিষয়টি টের পেয়ে রাহাত এগিয়ে গেলে কিসমত আলীকে চিনে ফেলেন।
রাহাত তাকে ধরার চেষ্টা করলে কিসমত আলী হাতে থাকা লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এতে রাহাতের মাথার বাম পাশে এবং কানের ওপর গুরুতর জখম হয় ও কান কেটে রক্তক্ষরণ হতে থাকে। তার চিৎকারে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে অভিযুক্ত চোর কিসমত আলী তাকে পরে দেখে নেবে বলে, হুমকি দিয়ে প্রাচীর টপকে পালিয়ে যান।
পরে আহত রাহাতকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে তিনি মতিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০