শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে ‘মেডিকেল টেন্ট অ্যান্ড হেল্প সেন্টার’ স্থাপন করেছে হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (HFSA-RU)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্রটি থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পরীক্ষার্থী ও অভিভাবকদের শারীরিক অসুস্থতা বিবেচনায় ওটিসি ওষুধ, খাবার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, ব্যান্ডেজ, মাস্ক ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

HFSA-এর সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের আহ্বায়ক অহিদুল ইসলাম মিনা জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রশাসনের সহযোগিতা পেলে ক্যাম্পাসের আরও বিভিন্ন স্থানে বড় পরিসরে সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০