শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আন্ত:জেলা মাদক চক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৬৪ লাখ টাকা সমমূল্যের হেরোইন সহ আন্ত: জেলা মাদক চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় মহানগরীর বোয়ালিা থানার শিরোইল রেলওয়ে মার্কেট হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ারমানিকচক মধ্যপাড়া গ্রামের মোঃ শামসুল আলীর ছেলে মোঃ আসারুল ওরফে রনি (২১) ও সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন সিরাজগঞ্জ রেলকলোনীর হযরত আলী শেখের মেয়ে মোছাঃ জাহানারা (৫০)।
রোববার (২৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিএসসি।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, পূর্বের ধারাবাহিকতায় মোছাঃ জাহানারা আজকেও সিরাজগঞ্জ হতে হেরোইন ডেলিভারি গ্রহণ করার জন্য ট্রেনে রাজশাহীতে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষন করে এবং শনিবার মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে হতে মাদক কারবারী জাহানারা ও ররিকে গ্রেফতার করে। এসময় রনির কছে থাকা ১টি নষ্ট প্রিন্টার এর বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারী। তারা আন্তঃ জেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০