শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাণীশংকৈলে জিনের বাদশা সেজে নকল স্বর্ণের পুতুল বিক্রি,আটক ৫

Download Photocard

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রাম থেকে জিনের বাদশা সেজে তারা পিতলের পুতুল স্বর্ণের বলে বিক্রি করছিল বলে জানা গেছে। সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং রাতে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি পিতলের ছোট পুতুল, ১টি মাটির কলস ও কয়েকটি টাকার কয়েন উদ্ধার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে এই নকল পুতুল দেখিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল। আটককৃতরা হলেন দিনাজপুর পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম ও শফিক আল মামুন (৪০), নীলফামারী জেলার ডোমার উপজেলার গড়েরপাড়া গ্রামের তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া, ছয়ঘরিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে ফরহাদ হোসেন এবং তেলিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এছাব্বর আলী। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, আটককৃত ওই ৫ ব্যক্তি জিনের বাদশা সেজে পিতলের পুতুল বানিয়ে স্বর্ণের পুতুল হিসাবে বিভিন্ন মানুষকে এসব পুতুল স্বর্ণের বলে লাখ লাখ টাকা প্রতারণা করে, টাকা আত্মসাৎ করে আসছিল। বিভিন্ন অভিযোগের প্রক্ষিতে এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ বাহিনী তাদের আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০