শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাণীশংকৈলে সার বিতরণে হট্টগোল,আহত কৃষি কর্মকর্তা

Download Photocard

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকরা গম,ভুট্টা, শরিষা চাষে ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই মুহূর্তে ডিলারদের পর্যাপ্ত সার মুজুত না থাকায় সার পাচ্ছেনা কৃষকরা। ২ ডিসেম্বর ২০২৫ ইং রোজ মঙ্গলবার সার বিতরণ কালে এক কৃষি উপ-সহকারী কর্মকর্তা মারপিটের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয়রা জানায়, মল্লিক টের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন উমরাডাঙ্গী বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করছিল ঠিক সেই মুহূর্তে ৩টি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে যাচ্ছিল ৫ জন কৃষক। অন্যান্য কৃষকরা সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে, হট্টগোলের এক পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করেন। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত লোকজনের সাথে কথা বলে উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনা স্থলে আসতে বলে। কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন কে সঙ্গে নিয়ে বিতরণ পয়েন্টে গেলে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে উপ-সহকারী কর্মকর্তা কে বেধরক মারপিট করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ প্রসঙ্গে মল্লিক টের্ডাসের সত্তাধিকারী এবং এর প্রতিনিধি তোজাম্মেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান,রোগীর অবস্থা ভালো না মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে,দাত ভেঙে গেছে উন্নত চিকিৎসার দিনাজপুরে নিয়ে যাচ্ছি। চিকিৎসা শেষে ভিক্টিমের মতামতের ভিক্তিতে আইনী ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০