শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪৯
মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন
“বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে” বাবার জন্য দোয়া প্রার্থনা সুমনের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত-৩
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা
জুড়ীতে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্ত্রীর গলা কেটে থানায় আত্মসমর্পণ স্বামীর
সিরাজগঞ্জ শহরে সিগারেটের দাম বেশী নেওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বেলকুচিতে প্রসেস মিলে মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ দূষণের দায়ে অর্থদণ্ড

রাণীশংকৈলে হাইস্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফটোকার্ড

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে রবিবার (১৪ জুন) সকাল ১১ টায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে এক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন অধ্যক্ষ জাকির হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক বিদ্যালয় সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক ও সানরাইজ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোস্তফা কামাল। এছাড়াও অনুষ্ঠানে কমিটির সদস্য, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় ও কেন্দ্রীয় হাই স্কুলের প্রতিনিধি শিক্ষক, সাংবাদিক লেমন সরকার ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।বিচারক ছিলেন সহ-অধ্যাপক আশরাফ আলী, সহ-অধ্যাপক প্রশান্ত কুমার বসাক ও সহ-অধ্যাপক শ্রাবণী মন্ডল শিউলি। স্বাগত বক্তব্য দেন- কমিটির সাধারণ সম্পাদক সহ-অধ্যাপক বিল্লাল হোসেন। ৪টি স্কুলের দু’টি গ্রুপের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রাণীশংকৈল পাইলট হাই স্কুল রানার আপ হয়। শ্রেষ্ঠ বক্তা হন- পাইলট হাইস্কুলের নওশিন আনজুম বুশরা। পরে চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দল ও শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট দেয়া হয়। এইসাথে বিতর্কে অংশ নেয়া প্রতিযোগিসহ সকলকে কমিটির পক্ষ থেকে ক্রেস্ট, কলম ও মগ দেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০