শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রামকৃষ্ণপুর ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গতকাল সোমবার বিকেলে সুতাহাটি বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনির সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি রানা সোহেলের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।


উপস্থিত আলোচকগণ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সিনিয়র নেতাকর্মী সহ ইউনিয়ন ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল,বিএনপির অসংখ্য নেতাকর্মী। পরিশেষে মহান রবের দরবারে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০