শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রায়গঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল মিলনমেলা অনুষ্ঠিত

Download Photocard

সোহান সেখ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধানগড়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

৩ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক মাহমুদ। সঞ্চালনা করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কামরুল হাসান মুরাদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি হযরত আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল কুদ্দুস, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আ.হ.ম. খোকন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল প্রমুখ।

বক্তারা বিদ্যালয়ের গৌরবময় অতীত ও বর্তমান সাফল্য তুলে ধরে বলেন, সাফল্যের ৭৫ বছর যেন আরও ফলপ্রসূ হয়, সেজন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তাঁরা ধানগড়া উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো, ফলাফল ও সামগ্রিক মান বিবেচনায় বিদ্যালয়টিকে জাতীয়করণের দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোনাতন কুমার বিদ্যালয়ের সার্বিক অবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সংগীত, নৃত্য ও নাটিকা।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দুই হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই পুরনো দিনের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০