শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রায়গঞ্জে উদ্ভাবিত নতুন জাতের প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধান বিনা-২৫ চাষ করে সফলতা পেয়েছে কৃষক 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার  রায়গঞ্জ উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধান বিনা-২৫ চাষ করে সফলতা পেয়েছে উপজেলার কৃষকরা।

 রায়গঞ্জ  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১৯ হাজার ৩ শত ৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। উচ্চ ফলন শীল জাতের ধান চাষ হয়েছে ১৫ হাজার ৪ শত ৫ হেক্টর ও হাইব্রিড ৩ হাজার ৯শত হেক্টর জমিতে ধান চাষ আবাদ হয়েছে । বোরো মৌসুমে ধান ৪.৩৫৬ মেট্রিকটন গড় উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর এলাকার গাজীউর রহমানের একটি প্রদর্শনী প্লটে বিনা ২৫ ধানের নমুনা ধান কর্তন করা হয়েছে। যা একবিঘা জমিতে ২৫ মণ ধান উৎপাদন হয়েছে বলে জানান কৃষি অফিস।

রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ মোঃ আব্দুর রউফ জানান,  উচ্চফলনশীল  জাতের ধানের মধ্যে বিনা-২৫ এর ফলন আন্যান্য বছরের চেয়ে এ বছর রোগবালাই কম হওয়ায় ফলন ভালো হয়েছে।   প্রতি বিঘা জমিতে ২৫ থেকে ২৬ মণ হারে ফলন হয়েছে। এ  ধান লাম্বা ও সরু হওয়ায় বাশমতির বিকল্প হিসেবে  বাজারে এর চাহিদাও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০