শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার  করেছে পুলিশ

Download Photocard


আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ


সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার  করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ সজিব (২১) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া কালীবাড়ি এলাকার একরামুল হোসেনের ছেলে মনসুর আলী ওরফে মনসুর (৫৫)।


রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা সম্ভব হলেও আরো ৫-৬ জন পালিয়ে যায়।  এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ, দুইটি হাসুয়া, একটি তালা কাটার মেশিন, একটি হাতুড়ি ও শাবলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 


তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে সিরাজগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০