শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

শাহজাদপুরে কিশোরের সাথে বিয়ের দাবিতে অবস্থান স্বামী পরিত্যক্তা নারীর

Download Photocard


মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আব্দুর রহমান নামের এক কিশোর সাথে বিয়ের দাবিতে অবস্থান নেয়ার পরদিন ফিরে যাওয়ার চেষ্টা করেছে সাদিয়া খাতুন নামে এক স্বামী পরিত্যক্তা নারী।
১৭ই মার্চ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের দ্বাবারিয়া গ্রামে। আব্দুর রহমান ওই গ্রামের আব্দুর কবিরের ছেলে, সাদিয়া খাতুন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হোসেনের মেয়ে। ২ বছর পূর্বে প্রথম স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়।
ঘটনাস্থলে গেলে সাদিয়া খাতুন প্রথমে অভিযোগ করে বলেন আব্দুর রহমানের সাথে তার ৬ মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর‌ই মধ্যে বিয়ের আশ্বাস দিয়ে সে ধর্ষণ করেছে। পরে জিজ্ঞাসাবাদে সে আবার বলেন এই ধরণের কোন কাজ আব্দুর রহমান আমার সাথে করেনি। মানুষের কথায় প্রভাবিত হয়ে আমি বিয়ের দাবিতে এসেছিলাম। তবে এখন আমি ফিরে যেতে চাই, আব্দুর রহমানের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।
এই বিষয়ে কিশোর আব্দুর রহমানের পিতা বলেন, আমার ছেলের সাথে এই মেয়ের কোন প্রেমের সম্পর্ক নেই। মেয়েটি তার ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে যেতে চাইছে। তবে ওই নারীর অভিভাবকরা এলে তাদের হাতে তাকে হস্তান্তর করা হবে।
প্রতিবেশীরা জানান, আব্দুর রহমান ও তার পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করার উদ্দেশ্যেই মেয়েটি এই বাড়িতে এসেছেন। এর পেছনে সংঘবদ্ধ চক্র থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০