শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

শাহজাদপুরে খাজনা খারিজ না দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Download Photocard

মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

সুপ্রীমকোর্টের আদেশ অমান্য করে সিরাজগঞ্জ শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া সরকারপাড়া গ্রামের টেক্কা খান ও তার শরীকদের ১৯.০৯ একর জমির খাজনা খারিজ না দেওয়ার ভুক্তভোগী টেক্কা খান বুধবার(৫মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করেন।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কৃষক টেক্কা খান বলেন, আমার বাবা ও তিন চাচা ৪টি দলিল মূলে ১৯.০৯ একর জমি ক্রয়সূত্রে খাজনা খারিজ করে ভোগ দখল করতে থাকি। এর মধ্যে কাগজপত্র থাকা সত্বেও আমাদের এ সম্পত্তি ১৯৭৮ সালে অবৈধভাবে অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত করা হয়। এর বিরুদ্ধে আদালতে মামলা করে ডিগ্রী লাভ করলে ২০১৫ সালে খ গেজেট থেকে ভূমি অফিস অবমুক্ত করে।

এরপর আমরা খারিজের আবেদন করলে সরকারের স্বার্থ আছে বলে আমাদের খারিজ নামঞ্জুর করে দেয় ভূমি অফিস। এর প্রেক্ষিতে গত ২০২১ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবেদন করলে আপীল মনঞ্জুর করে খারিজের জন্য রায় দেয়। তারপর ২০২২ সালে পুণঃরায় খারিজের জন্য আবেদন করলে খারিজ না দিয়ে কালক্ষেপন করতে থাকে। তখন জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রাণালয়ে আবেদন করলে ভূমি অফিসকে খারিজ দিতে নির্দেশ প্রদান করে। তবুও আমার খারিজ প্রদান করে না। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারী খারিজের জন্য আবেদন করলে রিভিউ আপীল মামলা চলমান আছে বলে ভূমি অফিস খরিজ প্রদান করেন না।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুশফিকুর রহমান জানান, টেক্কা খান গং গণ আদালতের রায়ে ভিপি সম্পত্তি থেকে অবমুক্ত হলেও এখনও ১নং খাস খতিয়ান থেকে বের হওয়ার রায় পান নাই। যে মামলাটি সিরাজগঞ্জ জজ আদালতে চলমান থাকায় খাজনা খারিজ দেওয়া সম্ভব নয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০