শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

শাহজাদপুরে দুধের দাম বৃদ্ধির দাবিতে মিল্কভিটায় দুধ দেওয়া বন্ধ সমবায়ী খামারিদের

Download Photocard

সেলিম তালুকদারঃ সিরাজগঞ্জ (শাহজাদপুর) উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সমবায়ী খামারিরা ছয় দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছেন। তাঁরা দুধের দাম ৪৫-৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করার দাবি জানিয়েছেন।
দুধের মূল্য বৃদ্ধি করাসহ ছয় দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সমবায়ী খামারিরা। আজ রোববার সকাল থেকে সমবায়ীরা তাদের খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করলেও তাঁরা সেই দুধ মিল্কভিটায় সরবরাহ করেনি। তাঁদের উৎপাদিত দুধ খামারীরা স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করছেন।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান, ক্রমাগতভাবে গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি মিল্কভিটা কর্তৃপক্ষ। বর্তমানে মিল্কভিটা কর্তৃপক্ষ দুধের দাম দিচ্ছে ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে। মিল্কভিটা কর্তৃপক্ষের কাছে দুধের দাম ৬০ টাকা করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে শাকিল আহমেদ নামে একজন খামারি জানান মিলভিটায় দুধ দিয়ে আমাদের লাভ তো দূরের কথা প্রতি বছর ৩ থেকে ৫ লক্ষ টাকা লস হচ্ছে তাই আমরা প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে যদি মিল্কভিটা দুধের যৌক্তিক দাম নির্ধারণ না করা হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবো

শাহজাদপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন জানান, শাহজাদপুর উপজেলায় ছোট বড় মিলে প্রায় ৩০ হাজার গো-খামার আছে। প্রতিদিন এসব খামার থেকে প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদন হয়। এসব দুই সমবায়ী খামারিদের মাধ্যমে মিল্কভিটা, বিভিন্ন দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান, স্থানীয় ঘোষসহ মিষ্টির দোকানদারদের কাছে বিক্রি করে।

সমবায়ীরা জানান, তাদের দাবিগুলো মানা হলে পুনরায় তারা মিল্কভিটায় দুধ সরবরাহ করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০