শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

শাহজাদপুরে সংকর জাতের দুগ্ধগাভী খামারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Download Photocard


নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুগ্ধ গাভী খামারীদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শাহজাদপুর পিপিডি কনভেনশন মোটেলের হল রুমে পর্যায়ক্রমে ১২০ জন খামারীদের নিয়ে আধুনিক পদ্ধতিতে সংকর জাত দুগ্ধ গাভী পালন,দুধ উৎপাদন বৃদ্ধি,খামারীদেরকে দুধ সংগ্রহ,হিমায়িতকরণ ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে বাংলাদেশের স্বনামধন্য টেকসই ও মজবুত বেসরকারি প্রতিষ্ঠান আশা।

এসময় প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডিরেক্টর হামিদুল ইসলাম। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, আশার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম সফিকুল হক চৌধুরী স্যারের লালিত স্বপ্ন (হোয়াইট বিপ্লব ঘটানো) সাদা দুধ উৎপাদনের মাধ্যমে ষোল কোটি মানুষের মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টির অভাব পূরণ এবং অর্থনৈতিক ভাবে দেশকে স্বাবলম্বী করার জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিপুটি ডিরেক্টর (কৃষি) খুরশিদ আলম, এসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিসারিজ) সবুজ কুমার চৌধুরী, এসিস্ট্যান্ট ডিরেক্টর (লাইভস্টক) খোরশেদ আলম, জুনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর (একাউন্ট) সুবেগ দাস,ডিভিশনাল ম্যানেজার (বগুড়া) আবু খালেদ রাজু,ডিস্ট্রিক্ট ম্যানেজার সিরাজগঞ্জ- উল্লাপাড়া আব্দুল লতিফ মোল্লা,সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সিরাজগঞ্জ মোঃ আব্দুল খালেক ও মোঃ সাইফুদ্দিন।
প্রশিক্ষণটি পরিচালনা করেছেন জেলা ও উপজেলা প্রাণীসম্পদ,বাঘাবাড়ি মিল্কভিটা,শাহজাদপুর প্রাণী গবেষণা কেন্দ্র এবং প্রাণ ডেইরি ফার্মের প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুগ্ধ খামারীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে প্রশিক্ষণটি। দুধ সংগ্রহ ও উৎপাদন বৃদ্ধি, হিমায়িতকরণের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে, যাতে করে দুধের অপচয় কমিয়ে এনে খামারিরা গ্রাহকদের মানসম্মত দুধ নির্বিঘ্নে সরবরাহ করার মাধ্যমে মানবদেহের পুষ্টি পূরণে অপরিসীম ভূমিকা রাখতে পারে এবং অর্থনৈতিক ভাবে নিজেদেরকে সাবলম্বী করতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০