শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

শাহজাদপুরে ৭ সাংবাদিকের উপরে হামলা, ১জন হাসপাতালে ভর্তি

Download Photocard

মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ৭জন সাংবাদিকের উপরে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে তারেক রহমান নামের ১জন সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় আরো আহত হয়েছেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, মোঃ সাহেব আলী, হিরু খন্দকার ও জাহাঙ্গীর হোসেন।

আজ বুধবার (১৯শে মার্চ) দুপুরে উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার সেকেন্ড অফিসার মোঃ ইমরান হোসেন।

এই বিষয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন, পেশাগত কাজ শেষ করে নরিনা ঘাটের খেয়া পাড় হয়ে আমরা শাহজাদপুর পৌর সদরের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে নরিনা মধ্য পাড়ায় যানবাহনের জটলা দেখতে পেয়ে সামনে গিয়ে দেখতে পাই যে রাস্তার উপরে মাটি ফেলে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এই বিষয়ে প্রতিবাদ জানালে বালুর পাশে দাঁড়ানো ইমরান (২০) ও জামিল (২২) নামের ২ জন আমাদের গালমন্দ করে। এসময় আরা নিজেদের পরিচয় দিলেও তারা আরো উত্তেজিত হয়ে পরে। পরে উভয় পক্ষ মাঝে তর্কে জড়িয়ে পড়ি।

এসময় রবি, ইমরান, জামিল, খায়রুল সহ বেশ কয়েকজন ব্যক্তি লাঠিসোটা নিয়ে আতর্কিত আমাদের উপরে হামলা চালায়। পরে আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০